News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা মোদীর, ইউক্রেন পরিস্থিতি নিয়েই আলোচনা
Image

Narendra Modi: পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা মোদীর, ইউক্রেন পরিস্থিতি নিয়েই আলোচনা

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতেই এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মোদী ও পুতিনের মধ্যে ফোনে প্রায় ৫০ মিনিট কথা হয়েছে। সরকারি সূত্রের খবর, ইউক্রেনে ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়েই মোদী ও পুতিনের মধ্যে কথা হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার টিমের মধ্যে সাম্প্রতিক আলোচনা নিয়ে মোদীকে অবহিত করেছেন পুতিন।

সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, সুমি থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধারের ওপর সর্বাধিক জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নাগরিকদের উদ্ধারের বিষয়ে মোদীকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন ও রাশিয়ার টিমের মধ্যে আলোচনার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলার জন্য পুতিনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সুমি-সহ ইউক্রেনের কিছু অংশে যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর তৈরির জন্য খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top