News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : চোর সন্দেহে বিশালগড়ে দুই যুবককে গণধোলাই
Image

Thief : চোর সন্দেহে বিশালগড়ে দুই যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ বিশালগড় এর বাইদ্যাদিঘী এলাকায় গরু চোর সন্দেহে দু’’জনকে আটক করে স্থানীয় জনগণ গণধোলাই দিয়েছেন৷ অভিযুক্তরা হলো প্যারা মিয়া এবং গোপাল বিন৷ অভিযুক্ত দুই ব্যক্তিকে এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদেরকে আটক করেন৷

স্থানীয়দের অভিযোগ তারা দুজনেই গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে৷ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ মুহূর্তেই বহুলোক ঘটনাস্থলে ছুটে আসেন৷ উত্তেজিত জনতা তাদেরকে আটক করে গণধোলাই দেয়৷ গণধোলাইয়ে দুজনে আহত হয়েছে৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

উল্লেখ্য বিশালগড়ের  বাইদ্যা দিঘী সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে গত বেশ কিছুদিন ধরেই গরু চুরির সহ নানা চুরির ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনগণ রীতিমতো আতঙ্কগ্রস্ত৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top