News Flash

  • Home
  • দেশ
  • মাধ্যমিক পরীক্ষা : রাত পোহালেই আগামীকাল সোমবার থেকে শুরু মাধ্যমিক
Image

মাধ্যমিক পরীক্ষা : রাত পোহালেই আগামীকাল সোমবার থেকে শুরু মাধ্যমিক

কলকাতা,৬ মার্চ (হি. স.): রবিবার রাত পোহালেই আগামীকাল সোমবার থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষার আগে রবিবার থেকেই স্কুল গুলোতে কড়া পাহারা ।

ইতিমধ্যেই রাজ্য জুড়ে খুলে গিয়েছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় । আর তাই দুবছর পর এবার ঘোষণা হয়েছে হল মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ । আগামীকাল ৭ মার্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা । অপরদিকে

৮ মার্চ দ্বিতীয় ভাষা,
৯ মার্চ ভূগোল পরীক্ষা,

১১ মার্চ ইতিহাস পরীক্ষা,
এরপর

১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা,
১৪ মার্চ অঙ্ক,

১৫ মার্চ ভৌতবিজ্ঞান,
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা । আগামীকাল

মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১১.৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত । এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন । এমনকি
ফের অফলাইনে পরীক্ষা শুরু হওয়ায় প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে পর্ষদ । পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা । যার জেরে রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে নজরদারি ।সেইসঙ্গে করোনা আবহে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের করোনা বিধি মেনে পরীক্ষা দিতে হবে । প্রত্যেক পরীক্ষার্থীকে পরে থাকতে হবে মাস্ক ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top