News Flash

  • Home
  • ত্রিপুরা
  • NIT Agartala : এনআইটি আগরতলার ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় আকাশবানীর অতিরিক্ত মহানির্দেশকের
Image

NIT Agartala : এনআইটি আগরতলার ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় আকাশবানীর অতিরিক্ত মহানির্দেশকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজ্য সফররত আকাশবাণীর সংবাদ পরিষেবা বিভাগের অতিরিক্ত মহানির্দেশক ডঃ অতুল তেওয়ারি আজ এন আই টি আগরতলায় এন আই টি ছাত্রছাত্রীদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন৷


 বর্তমান সময়ে রেডিও ও টেলিভিশনের প্রাসঙ্গিকতা বিষয়ে মত বিনিময় সভায় অতিরিক্ত মহানির্দেশক অতুল তেওয়ারি বলেন সরকারি প্রচার মাধ্যম হিসাবে আকাশবাণী ও দূরদর্শনের প্রতি জনসাধারণের বিশ্বাসযোগ্যতা অটুট রাখার পক্ষে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন৷ অতিরিক্ত মহানির্দেশক বলেন আজাদি কা অমৃতা মহোৎসর অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের উপর আকাশবাণীতে ক্যুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে৷ তা আগামী ১৫ই মে পর্যন্ত চলবে৷ এই কাইডেজ দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বয়সের শ্রোতারা অংশ নিচ্ছেন৷ তিনি বলেন, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন অনুষ্ঠান, সরাসরি রেডিও বা মোবাইল অ্যাপ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ব্যবহার করে শোনার ব্যবস্থা রয়েছে৷ বিজ্ঞান ভিত্তিক বা গবেষণাধর্মী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারেও তিনি ছাত্রছাত্রীদে আগ্রহী হয়ে ওঠার উপর গুরুত্ব দেন৷ অতবিনিময় সভায় এন আই টি অঙ্গরতলার অধ্যাপক ডঃ প্রমূন চক্রবর্তী, আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের নিউজ এডিটর ডঃ নংয়াইসেন্স মীনা দেবী, এম আই টি আগরতলার বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top