News Flash

Image

Arrested : উদয়পুরে চোর সন্দেহে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ উদয়পুরের শনবন এলাকায় চোর সন্দেহে এক যুবককে আটক করে বেধড়ক মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা৷ আটক সন্দেহভাজন যুবকের নাম শাকিল হোসেন৷ তার বাড়ি রাজধর নগর৷

ঘটনার বিবরণে জানা যায় শনবন এলাকা থেকে ওই যুবক বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ তখনই স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন৷ তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আটক যুবক জানিয়েছে অপর এক যুবকের কোথায় সে কিছু জিনিসপত্র তার রিসকায় তুলে দিতে গিয়েছিল৷ তখনই  নাকি স্থানীয় জনগণ তাঁকে আটক করেন৷ অবশ্য রিকশাসহ অপর ব্যক্তির ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলেও জানায় সে৷ পুলিশ আটক যুবককে থানায় নিয়ে গেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top