News Flash

  • Home
  • দিনের খবর
  • Ajay Bhatt: বায়ুসেনার দুই বিমানে ফিরলেন ভারতীয়রা, সকলকে স্বাগত ও আশ্বাস অজয় ভাটের
Image

Ajay Bhatt: বায়ুসেনার দুই বিমানে ফিরলেন ভারতীয়রা, সকলকে স্বাগত ও আশ্বাস অজয় ভাটের

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): ভারতীয় বায়ুসেনার দু’টি বিমানে স্বদেশে ফিরলেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা। বৃহস্পতিবার ভোরে ভারতীয় বায়ুসেনার তৃতীয় সি-১৭ বিমানে স্বদেশে ফেরেন ইউক্রেনে আটকে থাকা ২০৮ জন ভারতীয় পড়ুয়া, এরপর এদিন সকালেই দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে ল্যান্ড করে ভারতীয় বায়ুসেনার চতুর্থ বিমান, ওই বিমানে ছিলেন ১৮০ জন ভারতীয় পড়ুয়া। অর্থাৎ বায়ুসেনার তৃতীয় ও চতুর্থ বিমানে মোট ৩৮৮ জন ভারতীয় পড়ুয়া এদিন মাতৃভূমিতে ফিরে এসেছেন।

দেশে আগত সকলকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট। ছাত্র-ছাত্রীদের সঙ্গে তিনি কথাও বলেছেন। অভিনন্দন জানিয়েছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকদেরও। ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট জানিয়েছেন, “মাতৃভূমিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি…..সার্বিক পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন প্রধানমন্ত্রী নিজেই।”

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top