News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP : পুরভোটে ধরাশায়ী বিজেপি, শনিবার ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির
Image

BJP : পুরভোটে ধরাশায়ী বিজেপি, শনিবার ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির

কলকাতা, ২ মার্চ (হি স)। পুরনিগমের পর ১০৮টি পুরসভা ভোটেও ধরাশায়ী বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে ৫ মার্চ ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির। জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বিজেপির চিন্তন বৈঠক। দলের সব বিধায়ক, জেলা সভাপতি ও পদধিকারীদের হাজির থাকার নির্দেশ। সূত্রের খবর, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে।

গোটা রাজ্যের জেলা সভাপতি সহ বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে। দলের পর্যবেক্ষকদের এই বৈঠকে ডাকা হয়েছে। যদিও গেরুয়া শিবিরের বক্তব্য, পুরভোটে দলের যে ফলাফল সামনে এসেছে, তাকে দলের বিপর্যয় হিসেবে তাঁরা দেখছেন না। ভোট লুঠের যে অভিযোগ তারা করেছিলেন, সেই লুঠেরই এই ফলাফল বলে মত বিজেপির।

গেরুয়া শিবিরের একাংশের মতে, রাস্তায় নেমে দল যদি প্রতিরোধ করতে পারত, দল রাস্তায় সেভাবে থাকতে পারেনি। সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করতে হবে বলে মত গেরুয়া শিবিরের। সেটা করতে হবে তৃণমূল স্তর থেকে দলকে ঢেলে সাজাতে হবে মত শীর্ষনেতাদের। কেন শাসক দলকে প্রতিরোধ করা যায়নি? কেন রাস্তায় নেমে প্রতিবাদ করা যায়নি? কোথায় কোথায় খামতি আছে? সবটাই আলোচনায় উঠে আসবে বলে সূত্রে খবর।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top