News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Shivaratri Kalyanpur : বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুরে পালিত হল শিবরাত্রি ব্রত
Image

Shivaratri Kalyanpur : বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুরে পালিত হল শিবরাত্রি ব্রত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১ মার্চ৷৷  বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুরে পালিত হল শিবরাত্রি ব্রত৷মহা ধুমধামে আনন্দের মধ্য দিয়ে পালিত হচ্ছে শিবরাত্রি ব্রত গোটা কল্যাণপুর এলাকায়৷ এই চিত্র পরিলক্ষিত হয় মঙ্গলবার সকাল থেকেই৷ এদিন সকাল থেকেই ভক্তবৃন্দরা ভিড় জমান কল্যাণপুর লোকনাথ সেবা মন্দিরে এখানে ১০ বছর ধরে শিবরাত্রি ব্রতের পালন হয়ে আসছে৷ বিশেষ করে মহিলারা সামিল হচ্ছেন এই পুজোতে৷ পরিবারের মঙ্গলার্থে বা সমাজের মঙ্গল কামনায় সমস্ত ভক্তবৃন্দরা উপোস থেকে শিবের মাথায় জল দুধ মধু ঢেলে আসছেন৷ এটা সনাতন ধর্মে চিরাচরিত প্রথা৷ শেষে হচ্ছে অঞ্জলি প্রদান৷

এদিন কল্যাণপুর লোকনাথ সেবা মন্দিরে সকাল থেকেই শিব পূজায় মগ্ণ হন ব্রাহ্মণরা৷ ছিল যগ্য পাঠ৷ এদিন বিশেষ পূজা অর্চনার আয়োজন করে সেবা মন্দির এর পক্ষ থেকে৷ দূরদূরান্ত থেকে জাতি উপজাতি অংশের মানুষরা সামিল হন আনন্দে৷ আবার ছোটদের দেখা যায় লাল শাড়ি পড়ে পুজোতে শামিল হতে৷ কল্যাণপুর লোকনাথ মন্দিরে আজ এবং কাল দুই দিন এই উৎসব পালিত হবে৷ কল্যাণপুর লোকনাথ সেবা মন্দির পক্ষে জহর দে জানান কল্যাণপুর লোকনাথ মন্দিরে বিগত ১০ বছর ধরে এই শিবরাত্রি ব্রত পালন করা হচ্ছে৷ এতে সামিল হচ্ছেন সব অংশের মানুষ৷ সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়৷ আজ শিব পূজা কাল হবে পারনা৷ বেলা যত বাড়তে থাকে মহিলাদের ভীড় তত বাড়তে থাকে৷ সব মিলিয়ে গোটা কল্যাণপুর এলাকায় শিবরাত্রি ব্রত উপলক্ষে এক আনন্দের জোয়ারে মেতে উঠে সবাই৷ শিবের পূজা উপলক্ষে কল্যাণপুর লোকনাথ মন্দির কে বিভিন্ন আলোচনায় সাজিয়ে তোলা হয়েছে৷ তার পাশাপাশি স্থানীয় গোপালনগর এলাকায় শিব পূজা কে কেন্দ্র করে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী ব্লক চেয়ারপারসন সোমেন গোপ সহ পঞ্চায়েতের স্থানীয় আধিকারিকরা৷

প্রতিবছরই এখানে এমন বস্ত্র বিতরণ হয়ে থাকে৷ ছিল কচিকাঁচাদের নিয়ে সাংসৃকতিক অনুষ্ঠান৷ অপরদিকে ঘিলাতলী এলাকায় শিব মন্দিরে এবং কুঞ্জবন এলাকায় অনেক বছরের পুরনো শিব মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়৷ কোথাও আবার মেলাও বসে৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top