News Flash

Image

Hailakandi Election : পুর নির্বাচন : হাইলাকান্দির ১৫ নম্বরে সম্মুখ সমরে কল্যাণ-বিশ্বজিৎ

হাইলাকান্দি (অসম), ১ মার্চ (হি.স.) : এবারের পুরভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এক প্রাক্তন সেনাকর্মী। হাইলাকান্দি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির হেভিওয়েট প্রার্থী কল্যাণ গোস্বামীর বিপক্ষে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রাক্তন সৈনিক বিশ্বজিৎ দেব। পেশায় প্রথম শ্রেণির ঠিকাদার কল্যাণ গোস্বামীকে (সাধু) কড়া টক্কর দিতে প্রচার চালিয়ে যাচ্ছেন বিশ্বজিৎ দেব।


শহরের পশ্চিম এলাকা আশ্রম রোডের বামদিক ও টোল রোডের ডান দিককে নিয়ে গঠিত ১৫ নম্বর ওয়ার্ড। আশ্রম রোড ও টোল রোডের দুই প্রধান সড়ক, আর এই দুই সড়কের সংযোগী কয়েকটি গলিপথকে নিয়েই ওয়ার্ডটির বিস্তৃতি। ওয়ার্ডটির বর্তমান ভোটারের সংখ্যা ১,০৭৯। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬৬ এবং মহিলা ভোটার ৬১৩ জন।


এই ওয়ার্ড থেকে এবারের পুর ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মাত্র দুজন প্রার্থী। বিজেপি প্রার্থী কল্যাণ গোস্বামী (সাধু) আর নির্দলীয় বিশ্বজিৎ দেব। মূলত বিজেপি-র কল্যাণ গোস্বামী বনাম নির্দল প্রার্থী বিশ্বজিৎ দেবের সরাসরি লড়াই হবে এই ওয়ার্ডে।


উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বিজেপি প্রার্থী কল্যাণ গোস্বামী পেশায় প্রথম শ্রেণির ঠিকাদার। সাংসদ কৃপানাথ মালাহের অত্যন্ত ঘনিষ্ঠ কল্যাণ গোস্বামী দীর্ঘদিন সাংসদের হাইলাকান্দি জেলার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি আলগাপুর আসনে দলীয় টিকিট প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে টিকিটের দৌড় থেকে ছিটকে যান তিনি। অবশেষে এবার পুরভোটে হাইলাকান্দির ১৫ নম্বর ওয়ার্ড থেকে দল তাঁকে প্রার্থিত্ব প্রদান করেছে। এছাড়াও হাইলাকান্দি পুরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশীদের মধ্যে কল্যাণ গোস্বামীর নাম উচ্চারিত হচ্ছে।


এদিকে, বিজেপির হেভিওয়েট প্রার্থী কল্যাণ গোস্বামীকে টেক্কা দিতে মাঠে নেমেছেন এক প্রাক্তন সেনা কর্মী। নির্দলীয় প্রার্থী হিসেবে ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশ্বজিৎ দেব দীর্ঘ ৩০ বছর দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীতে (বিএসএফ) সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে অবসরের পর নিজের ভিটেমাটি হাইলাকান্দিতে ফিরে এসে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে নিজেকে জড়িত করেন তিনি। আর নিজের এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে এবারে পুর ভোটে মনোনয়নপত্র জমা দিয়েছেন কল্যাণ। বর্তমানে দুই প্রার্থীর সমর্থকরা নিজ নিজ মতো প্রচার চালিয়ে যাচ্ছেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top