News Flash

  • Home
  • দেশ
  • নন্দীগ্রামে ধর্মঘটিদের কাছে অবরোধ প্রত্যাহারের অনুরোধ শুভেন্দু অধিকারীর
Image

নন্দীগ্রামে ধর্মঘটিদের কাছে অবরোধ প্রত্যাহারের অনুরোধ শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : পুরভোটে অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের টেঙ্গুয়ায় এসে শুভেন্দু অধিকারী হঠাৎ বনধ তুলে নেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, “হঠাত্‍ করে ডাকা বনধে অনেকের অসুবিধা হচ্ছে। অনুরোধ করব বেলা ১২টায় প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, দলের সভাপতি ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন।” পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টেঙ্গুয়াতে এ দিন পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। টোটো চালকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে সমস্ত বাস, ট্রেকার বন্ধ রয়েছে।z পৌরসভা নির্বাচনের নামে রাজ্যজুড়ে তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুঠ, পুলিশের নিষ্ক্রিয়তা সহ নির্বাচনকে প্রহসনের পরিণত করার প্রতিবাদে গণতন্ত্র রক্ষার দাবিতে সোমবার ভারতীয় জনতা পার্টির ডাকে রাজ্য জুড়ে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার চলছে সকাল থেকে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top