News Flash

Image

Hailakandi Election : পুরভোট : তিন মহিলা প্রার্থীর দিকে হাইলাকান্দির চোখ

হাইলাকান্দি (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : তিন প্রাক্তন পুর সদস্যের ভাগ্য নির্ধারণ হবে এবার ভোটে। তিনজনই মহিলা। জনতার চোখ নিবদ্ধ এই তিন প্রমিলার দিকে। ১৬ সদস্য-বিশিষ্ট হাইলাকান্দি পুরসভায় এই তিনজন ইতিমধ্যে জয়ের স্বাদ উপভোগ করেছেন। এবার ২০২২-এর পুরভোটে ফের তাঁরা একাদশ শহিদ সরণির পুরসভায় যাওয়ার ছাড়পত্র জোগাড় করতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

এই তিন প্রাক্তন পুর সদস্যের একজন শিল্পী দাস। তিনি ৭ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী। আরেকজন মণিকা দাস। তিনি ৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী। অপরজন লাবি নাথ। তিনিও নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ নম্বর ওয়ার্ড থেকে। এই তিন প্রমিলা এর আগের নির্বাচনে তাঁদের ‘আসন’ থেকে জয়ী হয়েছিলেন। এবার ফের আসরে অবতীর্ণ হয়েছেন তাঁরা। বলা বাহুল্য, একমাত্র এই তিন প্রমিলা ছাড়া এবার পুর ভোটের ময়দানে সবাই নয়া মুখ।

২০০৯ সালে পুর নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রতিনিধিত্ব করেছিলেন লাবি নাথ। এবারও তিনি এই ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির টিকিটের প্রবল দাবিদার ছিলেন। কিন্তু দল তাঁকে টিকিট দেয়নি। ফলে বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হয়েই জনতার আশীর্বাদ পেতে ময়দানে নেমেছেন লাবি। এই ওয়ার্ডে বিজেপি টিকিট দিয়েছে রাজেশ মালাকারকে।

২০০৯ সালে ৭ নম্বর ওয়ার্ড থেকে পুরসভার সদস্য হয়েছিলেন শিল্পী দাস। এবার তিনি তাঁর ৭ নম্বর ওয়ার্ডেই নির্দল প্রার্থী হয়ে আসরে অবতীর্ণ হয়েছেন। ২০১৫-র পুর নির্বাচনে শিল্পী দাসের স্বামী অরুণকুমার দাস ‘নির্দল’ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ হাসি হেসেছিলেন। এবার স্বাভাবিকভাবে ৭ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় অরুণবাবু তাঁর সহধর্মিণী শিল্পী দাসকে ভোটের ময়দানে অবতীর্ণ করেছেন।

আরেক নির্দল প্রার্থী হচ্ছেন মণিকা দাস। তিনি এবার ৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী। মণিকা দাস ওই ওয়ার্ডেই একবার জয়ের স্বাদ উপভোগ করেছেন। এবার নির্দল প্রার্থী হয়ে পুরভোটে নেমে জনতার দরবারে আশীর্বাদ চাইছেন।

হাইলাকান্দির ১৬টি ওয়ার্ডের মধ্যে একমাত্র এই তিন প্রমিলা ছাড়া সবাই (পুরুষ-মহিলা) ভোটের ময়দানে নয়া মুখ। মর্যাদাপূর্ণ ৭ নম্বর ওয়ার্ড থেকে ফের পুরসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন নির্দলীয় শিল্পী দাস। অবশ্য এক্ষেত্রে তাঁর স্বামী পেশায় মুহুরী, দক্ষ নেতা হিসেবে পরিচিতি অরুণকুমার দাস প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জনসমর্থন আদায়ে স্ত্রীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন‌‌‌‌। বিজেপি-টিকিটের দাবিদার ছিলেন লাবি নাথ।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top