News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার, মাস্ক না পরলে জরিমানা কমে ৫০০ টাকা
Image

দিল্লিতে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার, মাস্ক না পরলে জরিমানা কমে ৫০০ টাকা

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে কোভিড-সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ তুলে নিল দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)। শুক্রবার টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ১ এপ্রিল থেকে সমস্ত স্কুলে অফলাইনে চলবে। মাস্ক না পরলে জরিমানাও কমানো হয়েছে, এবার থেকে দিল্লিতে কেউ মাস্ক না পরলে জরিমানা করা হবে ৫০০ টাকা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সরকার সর্বদা সামগ্রিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখবে।

রাজধানী দিল্লিতে করোনা-আক্রান্তের সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে এসেছে ঠেকেছে। করোনার প্রকোপ কমে যাওয়ার কারণেই দিল্লিতে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে… ডিডিএমএ সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। ১ এপ্রিল থেকে স্কুলগুলি সম্পূর্ণ অফলাইনে চলবে। মাস্ক না পরার জন্য জরিমানা কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। করোনা-বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। পাশাপাশি জানিয়েছেন, সরকার সর্বদা সামগ্রিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখবে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top