News Flash

  • Home
  • খেলা
  • Football : রাশিয়া নয়, ফ্রান্সে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
Image

Football : রাশিয়া নয়, ফ্রান্সে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

নিওঁ (সুইজারল্যান্ড), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম এরিনায় থেকে সরে গেলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের চাপে পড়েই শুক্রবার তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। উয়েফার এক্সিকিউটিভ কমিটির এই জরুরি বৈঠকের পরেই পিটার্সবার্গের বদলে সেন্ট ডেনিসে অবস্থিত স্টাড দে ফ্রান্সে ফাইনাল স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম এরিনায় এ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার ছিল। তবে বৃহস্পতিবার ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পরেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সেই ফলস্বরূপই রাশিয়ার পিটার্সবার্গ থেকে সরল ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের চাপে পড়েই শুক্রবার তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। উয়েফার এক্সিকিউটিভ কমিটির এই জরুরি বৈঠকের পরেই পিটার্সবার্গের বদলে সেন্ট ডেনিসে অবস্থিত স্টাড দে ফ্রান্সে ফাইনাল স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জায়গা বদলালেও ম্যাচের দিনক্ষণ কিন্তু বদলাচ্ছে না। পূর্বনির্ধারিত ২৮ মেতেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।

জরুরি পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফ্রান্সে স্থানান্তরিত করার সুযোগ করে দেওয়ার জন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদও জানানো হয় উয়েফার তরফে। তবে শুধু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নয়, মার্চে রাশিয়াতে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলার জন্যও আপত্তি জানানো হয়েছিল সুইডেন, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের এফএর তরফে। সেই নিয়ে কোনও কিছু জানানো না হলেও, উয়েফা জানিয়ে দেয় রাশিয়া এবং ইউক্রেনের ক্লাব তথা জাতীয় দলের কোনও ম্যাচ হলে, আপাতত তা নিরপেক্ষ কোনও স্থানেই খেলা হবে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top