News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Biplab kumar Deb: ইউক্রেনে আটকে আছেন ত্রিপুরার প্রচুর নাগরিক, বিদেশ মন্ত্রকের কাছে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী
Image

Biplab kumar Deb: ইউক্রেনে আটকে আছেন ত্রিপুরার প্রচুর নাগরিক, বিদেশ মন্ত্রকের কাছে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : ইউক্রেনে আটকে রয়েছেন ত্রিপুরার অনেকেই। তাঁদের সুরক্ষিত ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের আর্জি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর বিশ্বাস, ভারত সরকার ইউক্রেনে আটকে থাকা দেশের সমস্ত নাগরিকদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।


প্রসঙ্গত, রাশিয়া তিনদিক থেকে হামলা চালিয়েছে ইউক্রেনে। ফলে, ইউক্রেনের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিভিন্ন রাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে। ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার বিমান পাঠিয়েছিল। কিন্ত, ইউক্রেনে আকাশসীমা বন্ধ থাকায় এই মুহুর্তে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।


ত্রিপুরা থেকে প্রচুর ছেলেমেয়ে ইউক্রেনে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য গিয়েছেন। বিশেষ করে প্রচুর ছেলেমেয়ে সেখানে ডাক্তারি পড়ছেন। তাঁরা সকলেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইউক্রেনে পাঠরত বিলোনিয়ার বাসিন্দা জনৈক মেডিকেল পড়ুয়ার বাবা বাবুল দেবনাথ জানালেন, যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়াবহ। তাঁর কন্যা দেশে ফিরে আসার জন্য এম্বেসী থেকে দেওয়া রেজিস্ট্রেশন ফর্ম দুই বার পূরণ করেছেন। তবে, এখনো তারা কবে ফিরে আসবে সে বিষয়ে নিশ্চিতভাবে কোন তথ্য পাওয়া যায়নি।


আজ এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিদেশ মন্ত্রকের কাছে ত্রিপুরার নাগরিকদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনার আর্জি জানানোর বিষয়টি তুলে ধরেছেন। তিনি লেখেন, ইউক্রেনে ত্রিপুরার প্রচুর ছাত্রছাত্রী আটকে রয়েছেন, এমনটাই জানতে পেরেছি। বিষয়গুলি বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে। আমি নিশ্চিত, ত্রিপুরার নাগরিকদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার সমস্ত সহযোগিতা করবে। ইউক্রেনে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের উদ্দেশ্যে তাঁর অনুরোধ, দেশে ফেরা পর্যন্ত ভারত সরকারের সমস্ত নির্দেশিকা পালন করুন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top