News Flash

  • Home
  • খেলা
  • Novak Djokovic Tennis Championship : অপ্রত্যাশিত পরাজয়ে এটিপি ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারাতে চলেছেন জোকোভিচ
Image

Novak Djokovic Tennis Championship : অপ্রত্যাশিত পরাজয়ে এটিপি ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারাতে চলেছেন জোকোভিচ

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : এবার এটিপি ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারাতে চলেছেন নোভাক জোকোভিচ। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রের যোগ্যতা অর্জনকারী জিরি ভেসেলির কাছে অপ্রত্যাশিত পরাজয়ের জেরে এটিপি ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারাতে চলেছেন জোকোভিচ। আগামী সোমবার এটিপি যে নতুন ক্রমতালিকা প্রকাশ করবে, তাতেই নতুন এক নম্বর হিসেবে দেখা যাবে রাশিয়ার তারকা দানিল মেদভেদভকে। দ্বিতীয় স্থানে নেমে যাবেন জোকোভিচ।

এর আগে করোনা টিকা না নেওয়ার জন্য তাঁকে অস্ট্রেলীয় ওপেনে খেলার অনুমতি দেয়নি সে দেশের সরকার। তবে চলতি মরসুমে দুবাইয়ে প্রথম খেললেন পাঁচ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। তবে দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রের যোগ্যতা অর্জনকারী জিরি ভেসেলির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যান সার্বিয়ান তারকা । এই পরাজয়ের জেরে এটিপি ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারাতে চলেছেন নোভাক জোকোভিচ। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে টানা এক নম্বর জায়গা ছিল সার্বিয়ান তারকার দখলে। গত ১৩২ সপ্তাহ ধরে এক নম্বর জায়গা দখলে রেখেছিলেন ৩৪ বছরের তারকা। সব মিলিয়ে এটিপি ক্রমতালিকায় রেকর্ড ৩৬১ সপ্তাহ এক নম্বরে ছিলেন জোকোভিচ।

দুবাইয়ে পরাজয়ের পর জোকোভিচ বলেছেন, ‘‘টেনিস খেলে যাওয়াই আমার লক্ষ্য। বরাবরই ভেবে এসেছি, যত দিন পারব তত দিন টেনিস খেলব। যত দিন শরীর আমাকে সঙ্গ দেবে তত দিন খেলব। চার পাশের পরিস্থিতি যত দিন অনুকূল থাকবে তত দিন খেলা চালিয়ে যাব। যত দিন মানুষ আমায় ঘিরে থাকবেন, সমর্থন করবেন তত দিন খেলব।’’ জোকোভিচ আরও বলেছেন, ‘‘এখনও আমি খেলার জন্য অনুপ্রাণিত হই। কোনও খেলায় হারলে বিরক্ত হই। এটা নিয়ে আমি যত্নবান। প্রতিটি খেলা জেতার জন্য একই রকম যত্নবান থাকি ট্যুরের যে কোনও খেলোয়াড়ের মত। বয়স কোনও সমস্যা নয়। আমি খুশি কারণ এখনও প্রতি দিন আবেগ অনুভব করি খেলাটার সঙ্গে জড়িত থাকার জন্য। ট্যুরের এক জন হিসেবে থাকতে পেরে।’’

বিশ্বের ১২৮ নম্বর ভেসেলির বিরুদ্ধে সেরা ছন্দে দেখা যায়নি জোকোভিচকে। ২৮ বছরের চেক খেলোয়াড়ের আক্রমণাত্মক টেনিসের তেমন জবাব দিতে পারেননি ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। পারফরম্যান্স নিয়ে জোকোভিচ বলেছেন, ‘‘দুর্ভাগ্যবশত দিনটা আমার ছিল না। জিরিকে অভিনন্দন। ও ভাল খেলেছে। ভাল শট নিয়েছে। দুর্দান্ত সার্ভ করেছে। সার্ভিস গেমগুলোয় আমাকে প্রচুর চাপে রেখেছিল। ওর নিচু এবং দ্রুত গতির ব্যাকহ্যান্ড দারুণ কার্যকরী।’’

ক্রমতালিকায় শীর্ষ স্থান হারানো নিয়ে অবশ্য বিশেষ চিন্তিত নন জোকোভিচ। বলেছেন, ‘‘যত বেশি ম্যাচ খেলব, কোর্টের সঙ্গে তত বেশি মানিয়ে নেব। আমার আরও ম্যাচ খেলা দরকার। কারণ গত কয়েক মাসে খুব বেশি খেলার সুযোগ পাইনি। বয়স আমার টেনিস জীবন নিয়ন্ত্রণ করতে পারে এমন কখনও ভাবি না। শারীরিক ভাবে দারুণ অনুভব করছি। এর অর্থ আমি আরও কিছু দূর যেতে পারি।’’উল্লেখ্য, বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় রাফায়েল নাদাল ২১তম গ্র্যান্ড স্লাম জেতেন। ফলে সব থেকে বেশি গ্রান্ড স্লাম জয়ের যুগ্ম রেকর্ডও হাতছাড়া হয়েছে জোকোভিচের।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top