News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: ইউক্রেনে হামলার প্রভাব শেয়ার বাজার, পতন সেনসেক্সের
Image

Stock Market: ইউক্রেনে হামলার প্রভাব শেয়ার বাজার, পতন সেনসেক্সের

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ইউক্রেনের উপর হামলার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের পতন হয়। সকাল ৯টাতেই সেনসেক্সের সূচকে ১৪৫৮ পয়েন্ট পতন হয়, বর্তমানে এই সূচক নেমে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৭৪-এ। পতন হয়েছে নিফটিরও, ৪১৬ পয়েন্টের পতনের পর ১৬ হাজার ৬৪৬ সূচকে তা কমে দাঁড়িয়েছে।এদিন সকালে ইউক্রেনের উপরে সামরিক অভিযান ঘোষণা করার পরই শেয়ার বাজারে পতন শুরু হয়েছে। সকাল ১০টা নাগাদ আরও পতন হয় শেয়ার বাজারে। সেনসেক্স ১৯৩৬ অঙ্ক পতন হয়ে ৫৫ হাজার ২৯৬ সূচকে পৌঁছেছে। অন্যদিকে নিফটিও ৫৭২ অঙ্ক পতন হয়ে ১৬ হাজার ৪৯১ সূচকে পৌঁছেছে। দাম বাড়তে শুরু করেছে তেলেরও। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতেই ব্রেন্ট ওয়েলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছেছে। ২০১৪ সালের পর এই প্রথম ব্রেন্ট ওয়েলের দাম এক ধাক্কায় এতটা বাড়ল।

শুধুমাত্র দেশের শেয়ার বাজারই নয়, আন্তর্জাতিক বাজারেও যুদ্ধের প্রভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। এশিয়ান শেয়ার মার্কেটেও শেয়ার বাজারের সূচক নিম্নমুখী। এদিন সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে আদানি সংস্থা। আদানি বন্দরের শেয়ার সূচক ৩.৫০ শতাংশ পতন হয়ে শেয়ারের দর ৬৮২ টাকায় কমে দাঁড়িয়েছে। টাটা মোটরস, টাটা স্টিল, ইউপিএল ও ইন্ডাসিন্ড ব্যাঙ্কের শেয়ার সূচকেরও পতন হয়েছে । বিএসই সেনসেক্স সূচকের নিরিখে টাটা স্টিল, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, টেক মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্ক ও এসবিআইও ক্ষতির মুখে পড়েছে। এই সংস্থাগুলির শেয়ার সূচক প্রায় ৩.৯৬ শতাংশ।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top