News Flash

Image

Encounter : হাইলাকান্দিতে পুলিশের গুলিতে আহত ড্ৰাগ মাফিয়া সেলিম উদ্দিন

হাইলাকান্দি (অসম), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : এবার হাইলাকান্দিতে পুলিশের এনকাউন্টার! মঙ্গলবার রাতে হাইলাকান্দিতে পুলিশের গুলিতে আহত হয়েছে কুখ্যাত ড্ৰাগ মাফিয়া সেলিম উদ্দিন লস্কর ওরফে মনাই। গতকাল মঙ্গলবার রাতে ড্ৰাগস সহ পুলিশ গ্ৰেফতার করেছিল তাকে।

গত ২৪ ঘণ্টায় অসমে দু-দুটি এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে। উজান অসমের মরান এবং দক্ষিণ অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় অপরাধীকে লক্ষ্য করে পুলিশের গুলি ছুঁড়তে হয়েছে। পায়ে গুলি লেগে আঘাতপ্ৰাপ্ত হয়েছে হাইলাকান্দি জেলার কুখ্যাত ড্ৰাগস মাফিয়া সেলিম উদ্দিন লস্কর ওরফে মনাই। এক গোপন সূত্ৰে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে হাইলাকান্দি শহরতলির ভিচিংছা এলাকা থেকে প্ৰায় ৪ গ্ৰাম ড্ৰাগস সহ পুলিশ গ্ৰেফতার করেছিল সেলিম উদ্দিনকে। গভীর রাতে আরও অধিক ড্ৰাগস উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে স্থানীয় মাটিজুরি এলাকা অভিমুখে রওয়ানা হওয়ার পর হঠাৎ পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে সেলিম উদ্দিন লস্কর। তখন তাকে রুখতে পুলিশ তার পায়ে গুলি করে। বৰ্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত সেলিম উদ্দিন লস্কর।

উল্লেখ্য, এর আগে দুবার ড্ৰাগস সহ হাতেনাতে গ্ৰেফতার হয়েছিল সেলিম উদ্দিন। দুটি মামলা দায়ের করে পুলিশ তার বিরুদ্ধে চাৰ্জশিট জমা করেছিল। দুটি মামলা বৰ্তমানে আদালতে বিচারাধীন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top