News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : কল্যাণপুরে রাবার শিট চুরির দায়ে গ্রেপ্তার যুবক, মারধর, থানায় মামলা
Image

Arrested : কল্যাণপুরে রাবার শিট চুরির দায়ে গ্রেপ্তার যুবক, মারধর, থানায় মামলা

কল্যাণপুর ২২ ফেব্রুয়ারি৷৷ কল্যাণপুরে রাবার শিট চুরির দায়ে গ্রেফতার যুবক৷ মারধর৷ থানায় মামলা৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার উপজাতি জনপদ একরাই বাজারে৷ কল্যাণপুর থানা সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে যে এক যুবককে আটক করা হয়েছে রাবার শিট চুরির দায়ে৷ খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷

জানা যায় এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী অনুজ কান্তি দেববর্মা এদিন বিকেলে পরিবারের সবাইকে নিয়ে অন্যত্র বেড়াতে গিয়েছিলেন৷ বাড়ি ফেরার পথে দেখেন ২৭ বছরের যুবক অভিজিৎ দেববর্মা৷ পিতা মৃত তরুণ কান্তি দেববর্মা৷ সে রাবার শিট এর মালিক অনুজ কান্তি দেববর্মার ঘর থেকে কিছু বা কয়েকটি রাবার শিট নিয়ে পালিয়ে যাচ্ছিল৷ তখনকার সময় শিটের মালিক অনুজ কান্তি দেববর্মা চিৎকার-চেঁচামেচি শুরু করে৷ এই বলে যে আমার রাবার শিট চুরি করে নিয়ে যাচ্ছে৷ তখন অভিজিৎ দেববর্মা রাবার সিট নিয়ে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ৷ তখনকার সময়ে এলাকার মানুষ জড়ো হন এবং কিছু উত্তম-মধ্যম দেয় ওই যুবককে৷ শেষে রাবার শিট সহ যুবক অভিজিৎকে কল্যাণপুর থানার পুলিশের হাতে দিয়ে দেয়৷ যথারীতি পুলিশ ধৃত যুবকের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে৷ যার মামলা নং ০৮/২০২২৷ ভারতীয় দণ্ডবিধির ৪৪৮/৩৮০/৪১১ নং ধারায় পুলিশ মামলা গ্রহণ করে৷

কল্যাণপুর থানার এস আই প্রীতম চাকমা ঘটনার সব কিছু বিবরণ দেন৷ খবরে জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ এর আগেও বেশ কয়েকটি চুরির ঘটনা করেছে বলে অভিযোগ রয়েছে যুবক অভিজিৎ এর বিরুদ্ধে৷ মঙ্গলবার সকালে কল্যাণপুর থানার পুলিশ ধৃত যুবককে খোয়াই আদালতে পাঠায়৷ এখন দেখার আদালত কি ব্যবস্থা গ্রহণ করেন৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top