News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bangladesh Film Festival : ত্রিপুরায় ২৩ ফেব্রুয়ারি এবং অসমে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র উত্সব
Image

Bangladesh Film Festival : ত্রিপুরায় ২৩ ফেব্রুয়ারি এবং অসমে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র উত্সব

আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরা ও অসমে চলচ্চিত্র উত্সবে অংশ নিতে ভারতে আসছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আটটায় আগরতলা স্থলবন্দর দিয়ে প্রবেশ করবেন। ২৭ ফেব্রুয়ারি রাত আটটায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সহকারী হাই কমিশনার আগরতলা এবং গুয়াহাটির সহযোগিতায় ওই চলচ্চিত্র উত্সব উদযাপিত হবে। এই চলচ্চিত্র উত্সবে বাংলাদেশের সাংসদ এবং অভিনেত্রী-অভিনেতারাও এসেছেন। আগরতলায় ২৩ ফেব্রুয়ারি এবং গুয়াহাটিতে ২৪ ফেব্রুয়ারি ওই চলচ্চিত্র উত্সবের সূচনা হবে।


প্রসঙ্গত, গত ডিসেম্বরে ত্রিপুরা ও অসমে বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, দুর্গোত্সবে বাংলাদেশে পূজা মন্ডপ এবং হিন্দুদের উপর হামলায় ঘটনায় ত্রিপুরায় প্রভাব পড়েছিল। তাই, ওই সময় বাংলাদেশ চলচ্চিত্র উত্সব স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হচ্ছে।


আগরতলায় ২৩-২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উত্সব উদযাপিত হবে। অন্যদিকে, গুয়াহাটিতে ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত প্রথম চলচ্চিত্র উত্সব উদযাপিত হবে। ওই চলচ্চিত্র উত্সবে অংশ নিতে বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস, দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা ফেরদৌস আহমেদ এবং সঙ্গীত শিল্পী মহম্মদ সাহাবুদ্দিন চৌধুরী ত্রিপুরায় এসেছেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top