News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Manik Sarkar : হামলা-হুজ্জতি করে জন সমর্থন ধরে সম্ভব হবে না, শাসক দলকে নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Image

Manik Sarkar : হামলা-হুজ্জতি করে জন সমর্থন ধরে সম্ভব হবে না, শাসক দলকে নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : হামলা-হুজ্জতি করে জন সমর্থন ধরে সম্ভব হবে না। শাসক দল বিজেপিকে নিশানা করে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার।


প্রসঙ্গত, সিপিআইএম গান্ধীগ্রাম অঞ্চল কমিটির সম্পাদক উত্তম সাহা এবং রাজ্য কমিটির সদস্য স্বপন দেবের বাড়িতে রবিবার সন্ধ্যারাতে হামলা চালায় দুষ্কৃতীরা। গান্ধী গ্রামের নবগ্রাম এলাকায় আক্রান্ত দুই সিপিআইএম দলের নেতার বাড়ি পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার। রবিবার সন্ধ্যারাতে ঘটে এই আক্রমণ। পরবর্তী সময়ে সোমবার দুপুরে এয়ারপোর্ট থানায় সিপিআইএমের উদ্যোগে এক ডেপুটেশন সংঘটিত হয়। উত্তম সাহার ঘরে প্রবেশ করে ভাংচুরের পাশাপাশি নগদ অর্থ স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার।


অন্যদিকে, একই এলাকার সিপিআইএম নেতা স্বপন দেবের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। যদিও স্বপন দেবের মূল ঘরে ঢুকতে পারেনি হামলাকারীরা। পাশের ঘরে রাখা দুটি বাইক এবং আসবাবপত্র ভাঙচুর করতে সক্ষম হয়েছে দুষ্কৃতীরা। সোমবার বিরোধী দলের নেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী সহ এক ঝাঁক নেতা দুটি বাড়ি পরিদর্শন করেন।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, হতাশাগ্রস্তরাই হামলা সংঘটিত করছে। রাজ্যের বেকার, বঞ্চিত মানুষদের চিন্তাধারা ঘুরিয়ে দিতে এই ধরনের হামলা সংগঠিত হচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। নাম না করে শাসকদলের দিকে ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, এই ধরনের হামলা হুজ্জতির মধ্য দিয়ে জনসমর্থন ধরে রাখা সম্ভব হবে না। এদিন দোষীদের অতিসত্বর গ্রেপ্তারের দাবিতে এয়ারপোর্ট থানায় ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম এর উদ্যোগে। যার নেতৃত্ব দেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস এবং অন্যান্যরা।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top