News Flash

  • Home
  • দিনের খবর
  • Injured : সন্দেশখালিতে ঘাস কাটতে গিয়ে বাঘের হানায় জখম ১ ব্যক্তি
Image

Injured : সন্দেশখালিতে ঘাস কাটতে গিয়ে বাঘের হানায় জখম ১ ব্যক্তি

বসিরহাট, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ফের লোকালয়ে বাঘ । সকাল সকাল উত্তর ২৪ পরগণার বসিরহাট মহাকুমার সন্দেশখালিতে বাঘের হানায় জখম হন এক ব্যক্তি। সকালে রায়মঙ্গল নদীর চরে ঘাস কাটতে গিয়ে বাঘের মুখে পড়েন বছর ৬০এর ছয়রাপ কারিগর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে রায়মঙ্গল নদীর চরে ঘাস কাটতে গিয়েছিলেন বছর ৬০এর ছয়রাপ কারিগর। পাশেই সুন্দরবনের ভাগনা ফরেস্ট । সেখান থেকেই রায়মঙ্গল নদী সাঁতরে লোকালয় ঢোকার চেষ্টা করেছিল রয়েল বেঙ্গল টাইগার । সেই সময় নদী সাতরে ডাঙায় উঠে আসে বাঘটি। মুহুইর্তেই ঝাপিয়ে পরে ওই ব্যক্তির ওপর। প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে চাষির সংঘর্ষ হয় । দক্ষিণ রায়ের আচড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই ব্যক্তির হাতের কিছুটা অংশ। কোনও রকমে বাঘের মুখ থেকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে লাঠি-সোটা নিয়ে বাঘটিকে তাড়া করলে পালিয়ে যায় বাঘটি।

খবর পেয়ে বন্দফতরের ১৫ জন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। খাঁচা দিয়ে এলাকা ঘিরে ফেলেন তাঁরা। দক্ষিণরায়কে দ্রুত খাঁচা বন্দি করার জন্য ব্যবস্থাপনা করছে বনদফতর। ঘটনায় বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে একালায়।

বনকর্তারা জানিয়েছেন, শীতকাল বাঘেদের প্রজননের সময় । তাই খাদ্যের সন্ধানে জঙ্গলে বারে বারে লোকালয়ে এসে পড়ে বাঘ। অন্যদিকে, গাছ কেটে বসতি তৈরি হওয়ার জন্য বন্য পশুদের বাসস্থানের ঘাটতি দেখা দিয়েছে। তাই লোকালয় বারবারই বাঘের দেখা মিলছে। ইতিমধ্যে বাঘ শুমারিতে জানা গিয়েছে সন্দেশখালিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top