News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Cannabis : বাইজলবাড়িতে লরি আটকে বিস্তর গাঁজা উদ্ধার, আটক চালক
Image

Cannabis : বাইজলবাড়িতে লরি আটকে বিস্তর গাঁজা উদ্ধার, আটক চালক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ ফেব্রুয়ারী৷৷  খোয়াইয়ে বাইজলবাড়ি এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে ১৩২ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার বিবরণ দিয়ে ওয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে বাইজলবারি আউটপোস্ট পুলিশ ড্রপ গেট এলাকায় একটি  বহিঃরাজ্যের লরি আটক করে তল্লাশি চালায় পুলিশ৷

গাড়িটি আগরতলা থেকে হায়দ্রাবাদ এর উদ্দেশ্যে যাচ্ছিল৷ বাঁশের চারা বোঝাই করে লরিটি আগরতলা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ খোয়াই জেলার পুলিশ সুপারের কাছে সুনিদৃষ্ট খবর আসে ওই গাড়িতে বাঁশের চারার নিচে লুকিয়ে প্রচুর পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে বাইজলবাড়ি আউটপোস্ট পুলিশ এবং খোয়াই জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ লরি আটক করে তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে যথারীতি সাফল্য পেয়েছে পুলিশ৷ মোট১৩২ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ উদ্ধার করার গাঁজার  বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন৷ গাড়ির চালককে আটক করা হয়েছে৷ এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ গাজা গুলি হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে৷

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top