News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi : নির্ভয়ে জবাব দাও, পঞ্জাবের ভোটারদের আহ্বান রাহুল গান্ধীর
Image

Rahul Gandhi : নির্ভয়ে জবাব দাও, পঞ্জাবের ভোটারদের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সকাল আটটা থেকে পঞ্জাব বিধানসভার ১১৭ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সেই ভোটগ্রহণে সকলকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভয়, আতঙ্ক কাটিয়ে যারা জনগণের পাশে থাকে তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল। পঞ্জাবের প্রগতিশীল ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার পরামর্শ রাহুলের। রবিবার সকালে এক টুইট বার্তায় রাহুল গান্ধী বলেন, “যে জনগণকে সমর্থন করে, নির্ভয়ে জবাব দিন, তাকে ভোট দিন! পাঞ্জাবের প্রগতিশীল ভবিষ্যতের জন্য ভোট দিন।”

ভোটপর্ব শুরু হয় সকাল আটটায়। মোট ২,৯৫২টি পোলিং বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। ভোটপর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে করতে তৎপর কমিশন। পঞ্জাবে এদিন ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর।
মোট ভোটারের সংখ্যা ২,১৪,৯৯,৮০৪, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,১২,৯৮,০৮১, মহিলা ভোটার ১,০২,০০,৯৯৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭২৭ জন। ১১৭টি বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ১,২০৯ জন পুরুষ প্রার্থী, বাকি ৯৩ জন মহিলা।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top