News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : চালসায় সড়ক দুর্ঘটনায় আহত মহিলা পুলিশকর্মী সহ ৩জন
Image

Accident : চালসায় সড়ক দুর্ঘটনায় আহত মহিলা পুলিশকর্মী সহ ৩জন

চালসা ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় জলপাইগুড়িতে। রবিবার সকালে চালসার মহাবাড়ি সংলগ্ন নিউ খুনিয়া এলাকায় জাতীয় সড়কে প্রথমে একটি ছোট গাড়ি ধাক্কা মারে একটি স্কুটিতে, তারপর সেটি গিয়ে ধাক্কা মারে একটি টোটোতে । তার ফলে এক মহিলা পুলিশকর্মী সহ ৩ জন আহত হন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে একটি ছোট গাড়ি নাগরাকাটা থেকে চালসার দিকে আসছিল। নিউ খুনিয়া এলাকায় জাতীয় সড়কে স্কুটিতে থাকা এক মহিলা পুলিশকর্মীকে ছোট গাড়িটি ধাক্কা মারে। মহিলা পুলিশকর্মী স্কুটি থেকে পড়ে যান। এরপর গাড়িটি একটি টোটোকে ধাক্কা মারে। ফলে আহত হন টোটোচালক। ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় জনগণ আহত মহিলা পুলিশকর্মী সহ টোটোচালক ও ছোট গাড়িচালককে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ তিনটি গাড়িকেই আটক করে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top