News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পুতিন : জো বাইডেন
Image

Joe Biden: ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পুতিন : জো বাইডেন

ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনে হামলা চালানোর ‘সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, “এই মুহুর্তে আমি নিশ্চিত (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) তিনি সিদ্ধান্ত নিয়েছেন (ইউক্রেন আক্রমণ করার)। আমাদের এমনটা বিশ্বাস করার কারণও রয়েছে।” বাইডেন আরও যোগ করেছেন, “রাশিয়া আগামী দিনে ইউক্রেন আক্রমণ করতে চাইছে। আমরা বিশ্বাস করি ইউক্রেনের রাজধানী কিয়েভকে টার্গেট করবে রাশিয়া।”

ইউক্রেনের জনগণের পাশে থাকবে আমেরিকা, এই বার্তা দিয়ে শুক্রবার (আমেরিকার সময় অনুযায়ী) প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “যদি রাশিয়া নিজেদের পরিকল্পনা মতো চলে, তাহলে একটি বিপর্যয় এবং অপ্রয়োজনীয় পছন্দের যুদ্ধের জন্য দায়ী হবে। আমরা ইউক্রেনে যুদ্ধের জন্য সৈন্য পাঠাব না, তবে আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন অব্যাহত রাখব।” বাইডেন আরও বলেছেন, “আমরা রাশিয়াকে নিজেদের কাজের জন্য দায়ী করব। রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে, তবে আমরা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতেও প্রস্তুত। রাশিয়ার কাছে এখনও সময় আছে, আলোচনার টেবিলে ফিরে যেতে পারে।”

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top