News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind Kejriwal: ধন্যবাদ সেই কবিকে যিনি আমার মতো সন্ত্রাসীকে ধরতে পেরেছেন : কেজরিওয়াল
Image

Arvind Kejriwal: ধন্যবাদ সেই কবিকে যিনি আমার মতো সন্ত্রাসীকে ধরতে পেরেছেন : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজিরওয়ালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন একদা দলীয় সহকর্মী ও কবি কুমার বিশ্বাস। কুমার বিশ্বাসের সেই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার কেজরিওয়াল জানালেন, ধন্যবাদ সেই কবিকে যিনি আমার মতো সন্ত্রাসীকে ধরতে পেরেছেন। কেজরিওয়ালের কথায়, দিল্লি পুলিশ, ইডি, আয়কর দফতর ও অন্যান্য এজেন্সি বিগত ৭ বছর ধরে আমার বাড়ি ও দফতরের তল্লাশি চালিয়েছে। কিন্তু, কোনও এজেন্সি আমার বিরুদ্ধে কিছুই পায়নি। একদিন একজন কবি উঠে দাঁড়ালেন এবং কবিতা পাঠ করলেন। ধন্যবাদ সেই কবিকে যিনি আমার মতো সন্ত্রাসীকে ধরতে পেরেছেন।

কুমার বিশ্বাস অভিযোগ করেছেন, অরবিন্দ কেজরিওয়াল না-কি পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থক ছিলেন। কুমার বিশ্বাস বলেন, কেজরিওয়াল একবার তাঁকে বলেছিলেন যে তিনি হয় পঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন অথবা স্বাধীন খালিস্তানি দেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কেজরিওয়াল বলেছেন, “এটা পুরোপুরি কমেডি। তাঁদের অভিযোগ যদি বিশ্বাস করা হয়, আমি বড় সন্ত্রাসী। এই ক্ষেত্রে, গত ১০ বছরে নিরাপত্তা সংস্থাগুলি কী করছে?” কেজরিওয়াল আরও বলেছেন, “১০০ বছর আগে, ভগত সিংকে ব্রিটিশরা সন্ত্রাসী বলেছিল এবং আমি ভগৎ সিংয়ের কট্টর অনুসারী। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। এই সমস্ত দুর্নীতিবাজরা দল বেঁধে ভগৎ সিং-এর শিষ্যকে সন্ত্রাসী ঘোষণা করেছে, কিন্তু মানুষ সত্যটা জানে!” কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়েছে।

Releated Posts

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top