News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
Image

Protest : রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

পানিসাগর, ১৮ ফেব্রুয়ারি : পানিসাগর থানার নোয়াগাঙ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকার রাস্তা সংস্কার করার দাবিতে এই জনগণ পথ অবরোধের শামিল হন। এলাকাবাসী অভিযোগ করেছেন ওই এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পাশেই রয়েছে মিশন স্কুল। বেহাল রাস্তা ঘাটের কারণে প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে চলেছে।


কিছুদিন আগেও বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার পথে পথে দুর্ঘটনায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই এলাকার রাস্তা দিয়ে পাঁচটি গ্রামের মানুষজন চলাচল করেন। অথচ রাস্তা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। সে কারণে বাধ্য হয়ে তারা শুক্রবার পথ অবরোধের শামিল হল। পথ অবরোধে স্কুলের কচিকাঁচা বাচ্চারাও শামিল হন।


অবরোধের ফলে সকাল থেকেই ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধ স্থলের দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন। অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয় শীঘ্রই রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর তারা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা সংস্কার করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top