News Flash

  • Home
  • দিনের খবর
  • Jammu & Kashmir: অনন্তনাগে জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের শাখায় চুরির চেষ্টা, তদন্তে পুলিশ
Image

Jammu & Kashmir: অনন্তনাগে জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের শাখায় চুরির চেষ্টা, তদন্তে পুলিশ

শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের শাখায় চুরির চেষ্টা চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে অনন্তনাগ জেলার চিত্তেরগুল এলাকায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের শাখায় লুটের চেষ্টায় আসে দুষ্কৃতীরা। কিন্তু, দুষ্কৃতীদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে চুরির চেষ্টার ঘটনাটি নজরে আসে। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ব্যাঙ্ক কর্মীরা ব্রাঞ্চে এসে দেখেন ব্যাঙ্কের পিছনের দিকে দেওয়াল ভাঙার চেষ্টা করা হয়েছে। তৎক্ষণাৎ ব্যাঙ্ক কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, “বৃহস্পতিবার রাতে ব্যাঙ্ক লুট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top