News Flash

Image

Dead body : জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : সিমনার কাতলামারার দলদলির জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অজিত সরকার। মৃতের স্ত্রী অনিমা সরকার অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। অজিত সরকার একজন জুয়াড়ি ছিল। জুয়া খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে হয়তো তাকে হত্যা করে মৃতদেহটি জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন।


মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।


উল্লেখ্য, সীমনা এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমা জুয়ার আসর বসে। পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল সত্ত্বেও তাদের বিরুদ্ধে কঠোর কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছে না বলে স্থানীয় জনগণের অভিযোগ। সর্বনাশা জোয়ার কবলে পড়ে বহু পরিবার নষ্ট হয়ে গেছে। জুয়া খেলা বন্ধ করতে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top