News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Snatched : মহিলার শরীরে চুলকানির স্প্রে ছিটিয়ে ৩৭ হাজার টাকা ছিনতাই
Image

Snatched : মহিলার শরীরে চুলকানির স্প্রে ছিটিয়ে ৩৭ হাজার টাকা ছিনতাই

বিশ্রামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক মহিলার শরীরে চুলকানির স্প্রে ছিটিয়ে নগদ ৩৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইবাজরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলার নাম অনিতা দেববর্মা।


জানা গেছে, বৃহস্পতিবার তিনি বিশ্রামগঞ্জ ব্যাংক থেকে ৪০ হাজার টাকা তোলেন। সেই টাকা থেকে ৩ হাজার টাকার টিন ক্রয় করেন। বাড়িতে যাওয়ার পথে একটি অটো রিস্কায় চরে টিন গুলো নিয়ে যাচ্ছিলেন। বিশ্রামগঞ্জ বাজার এ অটো দাঁড় করিয়ে অটোচালকের কাছে ৫০০ টাকার একটি নোট দিয়ে মাংস ক্রয় করে এনে দেওয়ার জন্য বলেন তিনি। যথারীতি অটোচালক মাংস ক্রয় করতে চলে যান। এর পরেই ঘটে ছিনতাইয়ের ঘটনা। এক ব্যক্তি ওই মহিলার শরীরে চুলকানির স্প্রে প্রয়োগ করে ৩৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসার আগেই ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত ছিনতাইকারীদের টিকির নাগাল পায়নি পুলিশ।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top