News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chief Minister : গ্রামস্তরে খেলাধূলাকে পৌঁছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : গ্রামস্তরে খেলাধূলাকে পৌঁছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : নরসিংগড়ে নির্মিয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেন, গ্রামস্তরে খেলাধূলাকে পৌঁছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। এদিন নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তিনি। মাঠ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। নির্মাণ সংস্থার পক্ষে কাজের অগ্রগতি সহ অন্যান্য বিষয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে।


মুখ্যমন্ত্রীর কথায়, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ক্রীড়াক্ষেত্রের সার্বিক বিকাশ ও গ্রামস্তরে খেলাধূলাকে পৌঁছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। ত্রিপুরায় উন্নত ক্রীড়াচর্চার জন্য সিন্থেটিক ফুটবল মাঠ, স্টেডিয়াম, অ্যাথলেটিক ট্র্যাক সহ গুচ্ছ পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে।


তিনি বলেন, ত্রিপুরাকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গৃহিত হয়েছে। খেলাধূলার সুযোগ সম্প্রসারণেও কাজ করছে সরকার। মাঝে করোনা সংক্রান্ত কারণে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু চলতি বছরের অক্টোবর ও নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষমাত্রা স্থির করে দ্রুততার সাথে কাজ চলছে বলে অবহিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে।


তাঁর দাবি, ১৮৫ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে যা খেলোয়াড় ও জনসাধারণের জন্য এক অনন্য উপহার। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. দিলীপ দাস, টিসিএ সভাপতি ডা. মানিক সাহা এবং টিসিএ’র অন্যান্য পদাধিকারিগণ।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেযুব কংগ্রেসের বিক্ষোভ, উত্তেজনা, জলকামান ও লাঠিচার্জ পুলিশের, আহত একাধিক

আগরতলা, ১৫ জুন : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং নিট পরীক্ষার দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আজ…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

রাহুল কিশোর রায় আত্মহত্যা মামলায় পাঁচ অভিযুক্তকে আগাম জামিন দিল ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ১৫ জুন : ধর্মনগরের বিজেপি নেতা রাহুল কিশোর রায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় বড় আইনি স্বস্তি পেলেন পাঁচ…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

(Update) জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন

আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top