News Flash

Image

Death : আঠাশ দিন পর মৃত্যুর কাছে হার হাইলাকান্দির গরু ব্যবসায়ী মাশুক আহমেদের

হাইলাকান্দি (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলার রাঙাউটি গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ এক গরু ব্যবসায়ী অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। দীৰ্ঘ ২৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাতে গরু ব্যবসায়ী মাশুক আহমদ বড়ভুইয়াঁর মৃত্যু হয়েছে। মাশুক আহমেদের মৃত্যু-সংবাদ হাইলাকান্দিতে পৌঁছলে আজ রবিবার সকাল থেকেই পরিবেশ উত্তাল হয়ে ওঠে জেলা সদর সহ সংশ্লিষ্ট গ্রামে।

গুলিবিদ্ধ হওয়ার পর টানা ২৮ দিন তাঁর চিকিৎসা চলছিল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সব ধরনের চেষ্টা ব্যর্থ করে গতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মাশুক আহমেদ বড়ভুইয়াঁর মৃত্যু-সংবাদ হাইলাকান্দিতে পৌঁছলে আজ রবিবার সকাল থেকেই পরিবেশ উত্তাল হয়ে ওঠে। দীৰ্ঘ ২৮ দিন পরও মূল দোষীদের পাকাড়ও না করায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে স্থানীয় জনতা উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত করেন হাইলাকান্দিতে।

আজ বেলা ১১টা নাগাদ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা তথা রাইজর দল-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করের নেতৃত্বে সংগঠনের কর্মী ও স্থানীয় জনতা বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। রাঙাউটি থেকে শুরু করে হাইলাকান্দি পুরাতন হাসপাতাল রোডে এসে শেষ হয় মিছিল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী মাশুক আহমেদ বড়ভুইয়াঁর পরিবারকে পর্যাপ্ত সরকারি আর্থিক সাহায্য দিতে হবে, মাশুক আহমেদকে যারা গুলি করে হত্যা করেছে তাদের শীঘ্র গ্রেফতার করে উপযুক্ত শান্তি দিতে হবে প্রভৃতি মুহুর্মুহু স্লোগানে বাতাস ভারী করে পুরাতন হাসপাতাল রোড পর্যন্ত আসেন তারা।

অবশ্য সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী ও আলগাপুর থানার ওসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আগে থেকে মোতায়েন ছিল পুরাতন হাসপাতাল রোড পয়েন্টে। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই কেএমএসএস-এর শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল এখানেই শেষ হয়। গুলিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্তা।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি রাতে ৬ নম্বর ধলেশ্বর-ভৈরবী জাতীয় সড়কের চিপরসঙ্গমে বাইকে আগত অপরিচিত দুষ্কৃতী গরু ব্যবসায়ী মাশুদ আহমেদ বড়ভুইয়াঁকে লক্ষ্য করে গুলি চালায়। হাইলাকান্দি শহরের উপকণ্ঠে রাঙাউটির বাসিন্দা পেশায় গরু ব্যবসায়ী মাশুক আহমদ ওইদিন পাঁচগ্রামে গরু বাজারে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা।

পরে গুরুতর অবস্থায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়। দীর্ঘ আঠাশ দিন চিকিৎসা চলার পর শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর জানিয়েছেন, পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী তাঁদের বলেছেন, গুলিকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জেলাশাসক কার্যালয়ে মৃত মাশুক আহমদ বড়ভুইয়াঁর পরিবারকে কীভাবে সরকারি আর্থিক সাহায্য দেওয়া যায় এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top