News Flash

  • Home
  • দিনের খবর
  • Harish Rawat : জাতীয়তাবাদের নামে বিজেপি ১২৫ কোটি মানুষকে দুর্বল করছে, অভিযোগ হরিশ রাওয়াত-র
Image

Harish Rawat : জাতীয়তাবাদের নামে বিজেপি ১২৫ কোটি মানুষকে দুর্বল করছে, অভিযোগ হরিশ রাওয়াত-র

দেহরাদুন, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপিকে আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। রবিবার তিনি অভিযোগ করেন, শাসক দল জাতীয়তাবাদের নামে ১২৫ কোটি মানুষকে দুর্বল করছে। কংগ্রেস তার ইশতেহার অনুযায়ী উত্তরাখণ্ডের উন্নয়নে কাজ করবে।

রাওয়াত আরও বলেন, উত্তরাখণ্ডে এবার বিজেপিকে এখান থেকে পালাতে হবে।
রাওয়াত উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লালকুওয়া বিধানসভা আসন থেকে নির্বাচনী ময়দানে প্রতিন্দ্বতিতা করবেন। কংগ্রেস তৃতীয় তালিকায় দলের প্রচার কমিটির চেয়ারম্যান রাওয়াত এবং অন্য চার নেতার আসন পরিবর্তনের ঘোষণা করে। নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে এই পরিবর্তন করা হয়েছে। কারণ উত্তরাখণ্ড কংগ্রেসের অন্যতম কার্যকরী সভাপতি রঞ্জিত রাওয়াত রামনগর বিধানসভা কেন্দ্র থেকে হরিশ রাওয়াতের প্রার্থীপদ নিয়ে অস্বস্তিতে ছিলেন।

প্রসঙ্গত, ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভার ভোটগ্রহণ হবে আগামীকাল সোমবার এবং ১০মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top