News Flash

Image

Accident : ডিব্ৰুগড়ের লাহোয়ালে সড়ক দুৰ্ঘটনায় হত বাইকার

ডিব্ৰুগড় (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ডিব্ৰুগড় জেলার অন্তর্গত লাহোয়ালে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জনৈক বাইক আরোহীর। এই খবর লেখা পর্যন্ত নিহত বাইকারের পরিচয় পাওয়া যায়নি।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ সকালের দিকে লাহোয়ালের মরপাটগাঁও এলাকার জয়পুর রোডে এএস ০৬ এস ১২৭৪ নম্বরের গ্ল্যামার মডেলের মটর বাইক সহ তার আরোহীকে অজ্ঞাতপরিচয় কোনও গাড়ি ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তায় যাতায়াতকারী কোনও গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শী গাড়ি চালক নিকটবর্তী থানায় গিয়ে ঘটনার খবর দেন।

দুৰ্ঘটনার খবর পেয়ে অকুস্থলে পুলিশের দল গিয়ে প্রাথমিক তদন্ত করে। তদন্ত শেষে যুবকটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top