News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident : লরির চাকায় পিষে শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

Accident : লরির চাকায় পিষে শিশুর মর্মান্তিক মৃত্যু

উদয়পুর, ১২ ফেব্রুয়ারি : মন্দির নগরী উদয়পুরের রমেশ চৌমুহনীতে মাটি বোঝাই লরি ৫ বছরের শিশুকে পিষে মারল। ঘটনার বিবরণে জানা গেছে, লরিটি মাটি নিয়ে যাচ্ছিল ওই সময় শিশুটি রাস্তার পাশে গাড়িতে বসে ছিল। তার গাড়ির চালক ঔষুধ কিনতে রাস্তার অন্য প্রান্তে গেলে পেছনে ওই শিশুটিও গাড়ি থেকে নেমে মূল সড়কের ওপর দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। ডিভাইডারের সামনে লরির চালাক গাড়িটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়নি। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।


স্থানীয় জনগণ গাড়িটি আটক করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের পদস্থ আধিকারিকরা। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে। গাড়ির চালক জানিয়েছেন শিশুটি গাড়ির সামনে দিয়ে হঠাৎ দৌড় দেওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। তিনি শিশুটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন বলেও জানান। তবে তাকে শেষ রক্ষা করা যায়নি। পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top