News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Deepak Kumar Majumder : পুর নিগমের বিভিন্ন এলাকা সফর অব্যাহত রেখেছেন মেয়র
Image

Deepak Kumar Majumder : পুর নিগমের বিভিন্ন এলাকা সফর অব্যাহত রেখেছেন মেয়র

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার শনিবার ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে দুটি ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন। পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর এবং আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব।


সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, দুটি এলাকাতেই পানীয় জলের সমস্যা, জল নিষ্কাশন ব্যবস্থা এবং স্ট্রীট লাইটের সমস্যা রয়েছে। এলাকার জনগণের কাছ থেকে আরও যেসব সমস্যার কথা জানা গেছে সেইসব সমস্যা গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।


মেয়র বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকা পরিদর্শন করে সমস্যাগুলি খতিয়ে দেখে জনগণের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মেয়রসহ নিগমের কর্মকর্তারা বিভিন্ন ওয়ার্ড এলাকা সফর শুরু করেছেন। নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় ক্লাব এবং শুভবুদ্ধি সম্পন্ন জনগণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন পুর নিগমের মেয়র। এ ধরনের সফর অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top