News Flash

  • Home
  • দেশ
  • Accident: জয়পুরে কন্টেনার ট্রাক ও গাড়ির সংঘর্ষ, দুই মহিলা-সহ মৃত ৩
Image

Accident: জয়পুরে কন্টেনার ট্রাক ও গাড়ির সংঘর্ষ, দুই মহিলা-সহ মৃত ৩

জয়পুর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের জয়পুরে কন্টেনার ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন, মৃতদের মধ্যে দু’জন মহিলা। মৃতরা সকলেই গাড়ির যাত্রী। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে ৮ নম্বর জাতীয় সড়কের ওপর আলওয়ার ক্রসিংয়ে শাহপুরের কাছে। মৃতদের নাম-লাগাবতী দেবী, সাক্ষী গোয়েল ও বরুণ গোয়েল। রাজস্থানের একটি মন্দিরে পুজো দেওয়ার পর তাঁরা দিল্লিতে ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের ওপর আলওয়ার ক্রসিংয়ে শাহপুরের কাছে (ভাবরু থানা এলাকায়) একটি কন্টেনার ট্রাক ও গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। মৃত্যু হয় দুই মহিলা-সহ ৩ জনের। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িতে দিল্লি অভিমুখে যাচ্ছিলেন তাঁরা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top