News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শেষ একদিনের ম্যাচ জয় করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল ভারত
Image

Cricket : শেষ একদিনের ম্যাচ জয় করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল ভারত

আহমেদাবাদ, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : প্রত্যাশিত ভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এল জয়। আর সেই সঙ্গে ঘরের মাটিতে ক্যারিবিয়ানদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ অধিনায়কত্বের সফর শুরু করলেন রোহিত শর্মা।

তৃতীয় একদিনের ম্যাচেও পর্যুদস্ত ওয়েস্ট ইন্ডিজ। ৯৬ রানে হেরে গেল তারা। শ্রেয়স আয়ারের দুর্দান্ত ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ।
অন্যান্য দিনের মতো ভারতের শুরুটা শুক্রবার ভাল হয়নি। ১৬ রানের মাথাতেই রোহিত শর্মাকে হারায় ভারত। তিন বলে পরেই আউট কোহলিও। এক ওভারে দু’উইকেট হারিয়ে তখন বেজায় চাপে ভারত। এই অবস্থায় দলের হাল ধরে শ্রেয়স আয়ার এবং ঋষভ পন্থ। খারাপ শট খেলে আউট হওয়ার জন্য দুর্নাম রয়েছে পন্থের। কিন্তু শুক্রবার চাপের মুখে পরিণত মানসিকতা দেখিয়ে খেলে যান পন্থ। যোগ্য সঙ্গত দেন শ্রেয়স, যিনি ঠান্ডা মাথার জন্য পরিচিত। এরপর ব্যাট হাতে দীপক চাহারের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ভারতের রান আড়াইশো পেরিয়ে যায়। ২৬৫ রানে শেষ হয় ভারতের ইনিংস।

বল হাতে শুরু থেকেই ক্যারিবিয়ানদের উপর দাপট দেখাতে থাকেন ভারতীয় বোলাররা। ২৫ রানের প্রথম তিন উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। এরপর কিছুক্ষণ ডারেন ব্রাভো (১৯) এবং নিকোলাস পুরান (৩৪) হাল ধরলেও বেশিক্ষণ কেউই টিকতে পারেননি। ৮২ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দীপক চাহার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ থেকে কুলদীপ যাদব, প্রত্যেকেই দুরন্ত বল করছিলেন। শেষ দিকে ঝোড়ো ইনিংসে খেলে ওয়েস্ট ইন্ডিজের ওডিয়ান স্মিথ (৩৬)। দলের ১২২ রানের মাথায় ফেরেন তিনি।
শেষমেশ জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। ফেরান ওয়ালশকে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top