News Flash

Image

Arrested : গাঁজা সহ দুই যুবক পুলিশের জালে

চুড়াইবাড়ি, ১০ ফেব্রুয়ারি : আবারো চুরাইবাড়ি রেল স্টেশন এলাকায় পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য মিলেছে। ওই অভিযানে ষাট হাজার টাকার শুকনো গাঁজা সহ দুই পাচারকারী আটক করেছে পুলিশ। ধৃতরা হলেন আগরতলায় এনসিসি কমপ্লেক্স থানাধীন খেজুর বাগান এলাকার বাসিন্দা অরঞ্জিৎ রায়(২৫) এবং বিহারের মুন্না রায়(৪৫)। ধৃতরা চুরাইবাড়ি রেল স্টেশন থেকে ট্রেন যোগে বিহারে পাচারের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাচ্ছিল। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে চুরাইবাড়ি থানার পুলিশ।


ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার নিকট গোপন খবর ছিল যে চুরাইবাড়ি রেল স্টেশন থেকে ট্রেনে করে শুকনো গাঁজা বহিঃ রাজ্যে পাচার হবে। সেই সূত্র ধরে বুধবার স্থানীয় থানার পুলিশ সাদা পোশাকে চুরাইবাড়ি রেল স্টেশনে উৎ পেতে বসে থাকেন। আজ সকাল সাড়ে এগারটা নাগাদ দুই ব্যক্তি কিছু ব্যাগ নিয়ে স্টেশনে প্রবেশ করলে প্রাথমিক সন্দেহ হলে তাদের আটক করে পুলিশ। তারপর তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে চার প্যাকেটে মোট বারো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। আটক করা হয় দুই পাচারকারীকে। ধৃতরা হল মুন্না রায় (৪৫) পিতা সিপাহী রায়। বাড়ি বিহারের বৈশালি জেলার রাঘপুর থানাধীন রুস্তমপুর গ্রামে। অপরজন অরঞ্জিৎ রায় (২৫) পিতা রামসুগারত রায়। বাড়ি পশ্চিম জেলার এনসিসি থানাধীন খেজুর বাগান এলাকায়। বর্তমানে উদ্ধারকৃত শুকনো গাঁজা সহ দুই পাচারকারী চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, গাঁজা গুলি রাজ্য থেকে ট্রেনে করে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকা। আগামীকাল ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানায় পুলিশ।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top