News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM office : সাব্রুমে গভীর রাতে সিপিআইএম অফিসে ভাংচুরসাব্রুমে গভীর রাতে সিপিআইএম অফিসে ভাংচুর
Image

CPIM office : সাব্রুমে গভীর রাতে সিপিআইএম অফিসে ভাংচুরসাব্রুমে গভীর রাতে সিপিআইএম অফিসে ভাংচুর

সাব্রুম, ১০ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মনু বনকুল থানাধীন সোনাই সিপিআইএম অঞ্চল অফিসে বুধবার গভীর রাতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসে। ঘটনার খবর পেয়ে বর্ষিয়ান সিপিআইএম নেতা মনোরঞ্জন নাথ সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


সিপিআইএম নেতৃবৃন্দ অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার লক্ষ্যেই এ ধরনের কার্যকলাপ সংগঠিত করা হচ্ছে। এভাবে সিপিএমের অগ্রগমন কোনভাবেই প্রতিহত করা যাবে না বলেও তারা উল্লেখ করেন। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Releated Posts

উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 4, 2026

আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত

আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 4, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 4, 2026

উত্তর জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নর্দান রেঞ্জের ডিআইজি, মাদকবিরোধী অভিযানে আরও জোরদেওয়ার নির্দেশ

আগরতলা, ৩ জুলাই: মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করার লক্ষ্যে উত্তর ত্রিপুরার বিভিন্ন থানা পরিদর্শন করলেন নর্দান রেঞ্জের ডিআইজি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top