News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Minister of Agriculture : রাজ্যের ১৮টি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
Image

Minister of Agriculture : রাজ্যের ১৮টি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

আগরতলা, ১০ ফেব্রুয়ারি : কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে কাজ করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা। কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনায় করোনা অতিমারীর সময়েও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বেড়েছে কৃষকদের আয়। আজ বিশালগড় মহকুমার মধুপুরে নবনির্মিত কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, জিলা পরিষদের কৃষি স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ। উল্লেখ্য, কৃষি জ্ঞানার্জন কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৫৩ লক্ষ টাকা।

অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করাই রাজ্য সরকারের লক্ষ্য। রাজ্যের ১৮টি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতীতে রাজ্যে কৃষকদের মাসিক আয় ছিলো প্রায় ৬ হাজার ৫০০ টাকা। ২০২১ সালে কৃষকদের মাসিক আয় বেড়ে হয়েছে প্রায় ১১ হাজার ১০০ টাকা। তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যেই ২৮টি কৃষক বন্ধু কেন্দ্র চালু করা হয়েছে। করোনা অতিমারীর সময়ে রাজ্যে কৃষক সম্মাননিধি প্রকল্পে কৃষকদের প্রায় ৩৬১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত বলেন, রাজ্য সরকারের লক্ষ্য কৃষকদের স্বনির্ভর করা এবং রাজ্যকেও স্বনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। উপস্থিত ছিলেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, কমলাসাগর এলাকার বিশিষ্ট সমাজসেবী সুবীর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বিশালগড় মহকুমার ৬ জন শ্রেষ্ঠ ধান ও সব্জি চাষীকে সম্মানিত করেন।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top