News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Election: উত্তর প্রদেশে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস, একটা অবধি ভোটের হার ৩৫.০৩ শতাংশ
Image

Election: উত্তর প্রদেশে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস, একটা অবধি ভোটের হার ৩৫.০৩ শতাংশ

লখনউ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): শান্তিতেই ভোটগ্রহণ চলছে উত্তর প্রদেশে, ভোটারদের মধ্যেও রয়েছে যথেষ্ট উচ্ছ্বাস। বেলা এগারোটা অবধি ভোটের হার ছিল ২০.০৩ শতাংশ, দুপুর একটায় ভোটের হার পৌঁছেছে ৩৫.০৩ শতাংশে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমাঞ্চলীয় উত্তর প্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। প্রথম দফায় উত্তর প্রদেশের যে জেলাগুলিতে ভোটগ্রহণ হচ্ছে সেই জেলা গুলি হল-শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মুজফ্ফরনগর, মেরঠ, বাঘপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, মথুরা ও আগ্রা। ২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি।

নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর একটা অবধি শামলিতে ভোট পড়েছে ৪১.১৬ শতাংশ, হাপুরে ৩৯.৯৭ শতাংশ, গৌতম বুদ্ধ নগরে ৩০.৫৩ শতাংশ, মুজফ্ফরনগরে ৩৫.৭৩ শতাংশ, মেরঠে ৩৪.৫১ শতাংশ, বাঘপতে ৩৮.০১ শতাংশ, গাজিয়াবাদে ৩৩.৪০ শতাংশ, বুলন্দশহরে ৩৭.০৩ শতাংশ, আলিগড়ে ৩২.০৭ শতাংশ, মথুরায় ৩৬.২৬ শতাংশ ও আগ্রায় ৩৬.৯৩ শতাংশ। প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন শ্রীকান্ত শর্মা, সুরেশ রাণা, সন্দীপ সিং, কপিল দেব আগরওয়াল, অতুল গর্গ এবং চৌধুরী লক্ষ্মী নারাইন। মোট ৬২৩ জন প্রার্থী এদিন ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে ৭৩ জন মহিলা। মোট ভোটারের সঙ্গে ২.২৮ কোটি, তাঁদের মধ্যে ১.২৪ কোটি ভোটার পুরুষ ও ১.০৪ কোটি ভোটার হলেন মহিলা।

২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দু’টি করে আসনে জিতেছিল। আরএলডি জিতেছিল একটি আসনে। হাপুর হোক অথবা আলিগড় সকাল সকাল ১১টি জেলার বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে মথুরার গোবর্ধন মন্দিরে পূজার্চনা করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি প্রার্থী শ্রীকান্ত শর্মা। মথুরা বিধানসভা আসনের প্রার্থী তিনি। শ্রীকান্ত শর্মা বলেছেন, “এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়, রাজ্যের মহিলাদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। বিগত ৫ বছরে সমৃদ্ধ উত্তর প্রদেশের ভীত স্থাপন করেছি আমরা।” সার্ধনার বিজেপি প্রার্থী সঙ্গীত সোম বলেছেন, “আমরা উন্নয়নের এজেন্ডা নিয়ে লড়াই করছি, কারণ আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র নিয়ে কাজ করছি।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top