News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Maitri Bridge : সাব্রুমে আইসিপির ভূমি পূজন সম্পন্ন, বছর দেড়েকের মধ্যে মৈত্রী সেতু দিয়ে পণ্য ও যাত্রী পরিবহণে আশা
Image

Maitri Bridge : সাব্রুমে আইসিপির ভূমি পূজন সম্পন্ন, বছর দেড়েকের মধ্যে মৈত্রী সেতু দিয়ে পণ্য ও যাত্রী পরিবহণে আশা

আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : মৈত্রী সেতু দিয়ে পণ্য ও যাত্রী পরিবহণে সূচনা আরও এক ধাপ এগিয়েছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) নির্মাণে আজ সাব্রুমে ভূমি পূজন হয়েছে। বছর দেড়েকের মধ্যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণ হয়ে যাবে বলে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া(এলপিএআই)-র চেয়ারম্যান আদিত্য মিশ্র জানিয়েছেন। এদিন ভূমি পূজনে সাব্রুমের বিধায়ক শংকর রায় এবং আগরতলা ল্যান্ড পোর্ট-র ম্যানেজার দেবাশীষ নন্দী উপস্থিত ছিলেন।


এদিন বিধায়ক শংকর রায় বলেন, ত্রিপুরাবাসী তথা সাব্রুমবাসী-র দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। মৈত্রী সেতু দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য এবং যাত্রী পরিবহণ শীঘ্রই শুরু হবে। তাঁর দাবি, স্বপ্ন পূরণে বেশিদিন অপেক্ষা করতে হবে না।
এলপিএআই-র চেয়ারম্যান আদিত্য মিশ্র বলেন, সাব্রুমে আইসিপি স্থাপনে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। বছর দেড়েকের মধ্যে সম্পুর্ন কাজ সমাপ্ত হয়ে যাবে। তাঁর দাবি, ভারতের পাশাপাশি বাংলাদেশের অংশেরও কাজ একই সাথে সমাপ্ত করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, আইসিপি নির্মাণে মোট ২৫০ কোটি টাকা খরচ হবে। তাতে, শুধু জমি অধিগ্রহণ বাবদ ৯০ কোটি টাকা খরচ হয়েছে। সাথে তিনি যোগ করেন, আইসিপি-র সাথে সাব্রুম রেল স্টেশনের সংযোগ স্থাপন করা হবে। তাতে, কন্টেইনার সোজা আইসিপি পর্যন্ত চলে আসবে।


সম্প্রতি ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব বলেছিলেন, বিদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের কাজ এখন জোর গতিতে চলছে। এজন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সাব্রুমে ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে। যার মাধ্যমে সরাসরি চট্টগ্রাম সমুদ্র বন্দরকে কাজে লাগিয়ে আমদানি ও রপ্তানি করা সম্ভব হবে।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top