News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • J P Nadda:উত্তর প্রদেশকে দাঙ্গামুক্ত, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের থেকে মুক্ত রাখব বিজেপি : নাড্ডা
Image

J P Nadda:উত্তর প্রদেশকে দাঙ্গামুক্ত, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের থেকে মুক্ত রাখব বিজেপি : নাড্ডা

বিসওয়ান (উত্তর প্রদেশ), ১০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশকে দাঙ্গামুক্ত, গুন্ডামুক্ত, মাফিয়া মুক্ত ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের থেকে মুক্ত রাখব ভারতীয় জনতা পার্টি। উত্তর প্রদেশের বিসওয়ান থেকে সমগ্র রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার নাড্ডা বলেছেন, “আমরা উত্তর প্রদেশকে দাঙ্গামুক্ত, গুন্ডামুক্ত, মাফিয়া মুক্ত ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের থেকে মুক্ত রাখব। তাই দেওবন্দ, মেরঠ, রামপুর, আজমগড়, কানপুর ও বাহরাইচে অ্যান্টি টেররিস্ট কমান্ডো সেন্টার তৈরি করা হবে। এই সমস্ত সেন্টার উত্তর প্রদেশের প্রতিটি নাগরিককে ভয়মুক্ত রাখবে।”

নাড্ডা বলেছেন, “জাতীয়তাবাদ, উন্নয়নের সঙ্গে সম্পর্কিত দল হল বিজেপি, এখন জাতীয় দল হিসেবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিই থেকে গিয়েছে। বাকি সমস্ত দল বংশবাদ, পরিবারবাদ, আঞ্চলিকতার দলে পরিণত হয়েছে।” নাড্ডা আরও বলেছেন, “অন্যান্য সমস্ত দলই চলছে জাতপাত ও আঞ্চলিকতার ভিত্তিতে। শুধুমাত্র বিজেপিই যার মন্ত্র হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস।” এদিন বিরোধী দলগুলিকেও আক্রমণ শানিয়েছেন নাড্ডা।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top