News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার পানিপতে খালে পড়ে গেল গাড়ি, মৃত্যু ৩ জন যুবকের
Image

হরিয়ানার পানিপতে খালে পড়ে গেল গাড়ি, মৃত্যু ৩ জন যুবকের

পানিপত, ১০ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার পানিপত জেলায় নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের, প্রাণে বেঁচে গিয়েছেন একজন। এই ৪ জন পানিপত রিফাইনারির আউটসোর্সিং কোম্পানিতে কর্মরত ছিলেন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পানিপতের সামালখায় বুদশ্যাম গ্রামের কাছে। দুর্ঘটনায় নিহতদের নাম-বিন্নু ওরফে সতীশ (২৪), দুশাল ও পবন কুমার। অমিত দুর্ঘটনায় আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দিল্লিতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন সকলে, বুধবার গভীর রাতে বুদশ্যাম গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে ডুবে যাওয়ার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ৩ যুবকের অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিজনরা। বুধবার সন্ধ্যা সাতটায় বিন্নুর সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর পরিবারের।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top