News Flash

Image

Accident : কল্যাণপুরে যান দূর্ঘটনায় আহত এক যুবক

তেলিয়ামুড়া, ৯ ফেব্রুয়ারি৷৷  ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটর বাইক চালক৷ ঘটনা কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুরস্থিত চিত্ররাই পাড়া এলাকায়৷ গুরুতর আহত মোটর বাইক চালকের নাম পিপুল দেববর্মা৷


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায়  বোলেরো গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মোটর বাইক চালক৷ পরে এলাকাবাসীরা এই ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় কল্যাণপুর দমকল বিভাগে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা মোটর বাইক চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ পরে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক  প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মোটর বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষ করে তড়িঘড়ি ১০২ এম্বুলেন্সে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জি.বি-তে প্রেরণ করে দেন৷ অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে বিনা হেলমেটে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top