News Flash

Image

Accident : দুর্ঘটনায় আহত দুই ছাত্র

চড়িলাম, ৮ ফেব্রুয়ারি : চড়িলাম পেট্রলপাম্পের সামনে মঙ্গলবার সকাল সোয়া দশটা নাগাদ পথদুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র আহত হয়েছেন। আহত দুই ছাত্রের নাম সৈকত  শর্মা এবং সান্তনু দেব।


ঘটনার বিবরণে জানা গেছে, বিলোনিয়া থেকে বাইকে করে তারা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসছিল। বেলা সোয়া দশটা নাগাদ চড়িলাম পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন।


জানা গেছে  বাইক এবং ইট বোঝাই গাড়ি দ্রুত বেগে ছুটে আসছিল। কাছাকাছি এসে পৌঁছলে নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top