News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিধায়ক পদে সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহার পদত্যাগ গৃহীত : বিধানসভার অধ্যক্ষ
Image

বিধায়ক পদে সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহার পদত্যাগ গৃহীত : বিধানসভার অধ্যক্ষ

আগরতলা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহার বিধায়ক পদে পদত্যাগ গ্রহণ করেছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। গতকাল দুজনেই অধ্যক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।
এ-বিষয়ে আজ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, বিধানসভার রুলস ৩৬৪-র অধীনে দুই বিধায়কের পদত্যাগ পত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাতে, তাঁদের পদত্যাগ গ্রহণ সম্ভব বলেই সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক তাঁদের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ৭ ফেব্রুয়ারি দুপুর থেকেই সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহার বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত কার্যকর হবে। এখন থেকে তাঁরা প্রাক্তন বিধায়ক হিসেবে মর্যাদা পাবেন। 

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top