News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
Image

টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): শুরু হয়ে গেল ২০২২ এর টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি । সোমবার থেকেই শুরু হল টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি । ১৬ দলের এই টুর্নামেন্ট আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ১৩ নভেম্বর। ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়াই চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তাদের দেশেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর টিকিট বিক্রি শুরু হতেই সেই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা দ্বিগুণ হয়ে গেল।

টিকিট বিক্রি শুরু হলেও আইসিসি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোভিডের কারণে ম্যাচ বাতিল হলে, বা পিছিয়ে গেলে বা অন্য ভেন্যুতে ম্যাচ সরে গেলে, সে ক্ষেত্রে পুরো টাকা ফেরৎ পাবেন দর্শকরা। তাই আগে থেকে টিকিট কেটে রাখতে কোনও সমস্যা নেই। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শুরুতে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা নামিবিয়া। ২০২১ সালের মতোই ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে এ বারও। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে। অন্য গ্রুপটিতে রয়েছে অস্ট্রেলিয়া অফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল। সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ওই দিনই পার্থে রয়েছে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও। সেমিফাইনাল দু’টি হবে ৯ এবং ১০ নভেম্বর। যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ১৩ নভেম্বর।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top