News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে উত্তপ্ত সাতকানিয়া, গুলিতে হত কিশোর
Image

বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে উত্তপ্ত সাতকানিয়া, গুলিতে হত কিশোর

ঢাকা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : ঢাকার সাতকানিয়ার খাগরিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে গোলাগুলিতে উত্তপ্ত এলাকা। সোমবার সকালে দুই বিবদমান চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের অনুগামীদের মধ্যে চলে গুলি। সেই গুলিতে এক কিশোর প্রাণ হারিয়েছেন। ঘটনার জেরে ভোট স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, এদিন ঝামেলার সূত্রপাত বুথদখলকে কেন্দ্র করে। দুই প্রার্থীর অনুগামীরা ঝামেলায় জড়িয়ে পড়েন। প্রথম লাঠি হাতে আক্রমণ, আচমকাই শুরু হয় গুলির লডা়ই। দুই গোষ্ঠীর ঝামেলার মাঝে পড়ে যায় এক কিশোর। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার গিয়াস উদ্দিন জানান, ‘সকাল সাড়ে নটার সময় দুই দলের সমর্থকেরা ঝামেলায় জড়িয়ে পড়েন। আচমকাই শোনা যায় গুলির শব্দ। বন্ধ রাখতে হয় ভোট প্রক্রিয়া। ভোট প্রক্রিয়া বন্ধ হওয়ার আগে পর্যন্ত ২০০টির মতো ভোট পড়ে।’ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হন পুলিশ সুপার রশিদুল হক।
জানা গিয়েছে, এই কেন্দ্র থেকে অদূরেই খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র। ওই কেন্দ্রের সামনেও চলে গুলির লডা়ই হয় বলে অভিযোগ। তবে সেখান থেকে প্রাণহানির কোনও খবর নেই।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top